ভাটিয়ারীতে ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:৩৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক ২দিন ব্যাপি ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ সম্পন্ন হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে গত শনি ও রোববার ভাটিয়ারী ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও প্রশিক্ষক ছিলেন সিপিপি চট্টগ্রামের উপ–পরিচালক (ডিডি) মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে দুর্যোগকালীন সময়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা সম্ভব হবে। প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা দুর্যোগের সময় দ্রুত ও কার্যকরভাবে উদ্ধার তৎপরতা পরিচালনা এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ভাটিয়ারী ইউনিয়ন টিম লিডার জাফরউল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং ইউনিট টিম লিডার মোহাম্মদ জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. সেকান্দর হোসাইন ও উপজেলা টিম লিডার মোহাম্মদ শাহাজাহান। প্রশিক্ষণে সিপিপি স্বেচ্ছাসেবকদের দুর্যোগ মোকাবিলা, উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগকালীন সময়ে করণীয় বিষয়ে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেএমসেন হলে শ্যামাপূজা ও দীপাবলি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে চট্টগ্রাম অঞ্চলের জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড