সিডিএফএ মেয়র একাডেমি কাপ (অনূর্ধ্ব–১৩) ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির অনূর্ধ্ব–১৩ দলের অনুশীলন কার্যক্রম তাদের মাঠে গতকাল রোববার শুরু হয়েছে। অনুশীলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়উঠান ইউনিয়নের সমাজসেবক ও ক্রীড়ানুরাগী জাহেদুল ইসলাম শামীম ও মোহাম্মদ আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ এসকান্দার, এস. এম. আকবর শিহাব, সেলিম শহিদ ও শওকত হোসেন মিশু। এ ছাড়া অনুষ্ঠানে একাডেমি কাপ অনূর্ধ্ব–১৩ দলের মিডিয়া ম্যানেজার মোহাম্মদ আনিস, একাডেমির প্রতিষ্ঠাকালীন সদস্য মিনহাজ, নয়ন, আব্দুল্লাহ, রাজু, আবু বক্কর, জয়নাল ও ফাহিমসহ একাডেমির কর্মকর্তা, সদস্য এবং খুদে খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।













