রোটারি ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের উদ্যোগে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেমিনার ও লিফলেট বিতরণ কর্মসূচি গত ১২ অক্টোবর বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের (বাওয়া) সেমিনার হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট উজ্জ্বল কান্তি বড়ুয়া, প্রধান আলোচক ছিলেন রোটারিয়ান মো. নজরুল ইসলাম নান্টু, বক্তব্য রাখেন ইব্রাহিম হাসান, আফিয়া খাতুন মীরা, রওশন আক্তার, কাজী হাসানুজ্জামান সান্টু, চিটাগাং মেরিন সিটির প্রেসিডেন্ট নুসরাত জাহান, চট্টগ্রাম হারবার প্রেসিডেন্ট লুৎফর রহমান, ইসলামাবাদের প্রেসিডেন্ট সেলিম রেজা সাগর, ইম্পেরিয়ালের প্রেসিডেন্ট ইলেক্ট দুর্জয় পাল, নুজহাত ইসলাম, ফাইয়াজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষিকা খাদিজা বেগম, শিক্ষিকা পারভিন আক্তার, শিক্ষিকা সোহেলী হায়দার, শিক্ষিকা নুসরাত জাহান প্রমুখ। বক্তারা বলেন, স্তন ক্যান্সার থেকে সুরক্ষা পেতে সব ধরনের তামাক জাতীয় দ্রব্য,অতিরিক্ত প্রানীজ আমিষ ও চর্বিযুক্ত খাবার, ফাস্ট ফুড, মদ্যপান এড়িয়ে চলুন, প্রচুর শাকসবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার খান, সন্তানকে বুকের দুধ দিন। কায়িকশ্রম, হালকা ব্যায়াম কিংবা যোগব্যায়ামের অভ্যাস করুন। স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে এবছরের বৈশ্বিক প্রতিপাদ্য থিম হলো: ‘ঊাবৎু ংঃড়ৎু রং ঁহরয়ঁব, বাবৎু লড়ঁৎহবু সধঃঃবৎং’। বাংলায় এর অর্থ দাঁড়ায়–প্রতিটি গল্পই অনন্য, প্রতিটি যাত্রাই গুরুত্বপূর্ণ। প্রতিপাদ্যটির মাধ্যমে মূলত এটি বোঝানো হয়েছে যে, স্তন ক্যান্সারে আক্রান্ত প্রতিটি মানুষের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। তাদের টিউমারের ধরন, রোগ নির্ণয়ের সময়কাল, বয়স, আর্থ–সামাজিক পরিস্থিতি এবং চিকিৎসার সুযোগ পাওয়ার ক্ষেত্রে ভিন্নতা থাকে। তাই প্রতিটি রুগীকে সহানুভূতি ও মর্যাদার সাথে দেখা এবং সবার জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই থিমের মূল লক্ষ্য প্রতিরোধমূলক ব্যবস্থা অথবা সঠিক স্ক্রিনিং (ম্যামোগ্রাফি) বা বিশেষ ধরনের এক্স–রে। যার মাধ্যমে স্তনে অস্বাভাবিক পরিবর্তন ধরা পড়ে। সচেতনতা, প্রাথমিক শনাক্তকরণ এবং সহায়তা জীবন বদলে দিতে পারে। আমরা সকলে মিলে আক্রান্তদের পাশে দাঁড়াই, তাঁদের শক্তিকে সম্মান জানাই এবং আশার বার্তা ছড়িয়ে দিই। কমিউনিটি জুড়ে এবং সীমানা ছাড়িয়ে, প্রতিটি কণ্ঠস্বরই সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।












