ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৪ কোটি টাকার খেলাপি ঋণ মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:০১ পূর্বাহ্ণ

খেলাপী ঋণ আদায়ের মামলায় হাটহাজারী সিটি সেন্টার ও এন জহুর সেন্টারের মালিক ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের অর্থঋণ আদালত২ এর বিচারক মো. হাসিবুল হাসান এ নিষেধাজ্ঞা জারির আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিরুদ্ধে সোশ্যাল ইসলামী ব্যাংক চকবাজার শাখা থেকে ১৪ কোটি টাকা ঋণ নিয়ে যথাসময়ে পরিশোধ না করার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে তার বিরুদ্ধে ঋণ আদায়ের লক্ষে একটি অর্থঋণ মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। সম্প্রতি ব্যাংকের পক্ষ থেকে সরওয়ার মোর্শেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। উক্ত আবেদনের উপর শুনানি শেষে বিচারক তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।

জানা গেছে, দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত সরওয়ার মোর্শেদ বঙ্গবন্ধু পরিষদের সাবেক আহ্বায়ক।

পূর্ববর্তী নিবন্ধ১৫ সেপ্টেম্বর থেকে তিন ধাপে আবেদন গ্রহণের প্রস্তাব, ক্লাস নভেম্বরে
পরবর্তী নিবন্ধশূন্য পদে কারা আসছেন?