বোয়ালখালীতে ছাত্রলীগের দুই সদস্য গ্রেফতার

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ফেসবুকে আপলোড

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ৭ জুন, ২০২৬ at ৮:২২ অপরাহ্ণ

বোয়ালখালীতে চাচাতো বোনের মেহেদী অনুষ্ঠানের মঞ্চে বসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভিডিও ধারণ করে ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করা হয়। এরই সূত্র ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (৬ জুন) রাত ১০টার দিকে আরাকান সড়কের আমতল আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-হাজী নুরুল হক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক মো. আব্দুল আজিজ (২৬) এবং সদস্য মো. রায়হান (২৩)।

পুলিশ সূত্র জানায়, গত ৫ জুন পৌরসভার ৯নং ওয়ার্ড পশ্চিম গোমদণ্ডী আলামিয়া টেণ্ডল বাড়িতে চাচাতো বোনের মেহেদী রজনীতে জয় বাংলা স্লোগান দেন হাজী নুরুল হক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক মো. আব্দুল আজিজ এবং সদস্য মো. রায়হান। তার একটি ভিডিও ফুটেজ আপলোড করা হয় ফেসবুকে। এরই সূত্র ধরে বিয়ের দিন কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয় তাদের।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্যকে জুলাই আন্দোলনে হামলার দায়ে হওয়া মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ছেলের গুলিতে প্রাণ গেল বাবার, সন্তান পলাতক
পরবর্তী নিবন্ধকাফনে রক্তের দাগ দেখে রাউজানে বৃদ্ধের জানাজা স্থগিত