বোয়ালখালীতে আগুনে পুড়ল পাঁচ বসতঘর

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ অক্টোবর, ২০২৬ at ৫:৩৪ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈয়দনগর মাইজপাড়া এলাকার দুদুমিয়া সওদাগরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে বাদশা মিয়া, করিম, শাহ আলম, আবদুর রহিম ও নুরুল আলমের পাঁচটি বসতঘর পুড়ে যায়। ভুক্তভোগী শাহ আলম বলেন, অগ্নিকাণ্ডে তার ঘরে থাকা নগদ ৩ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণসহ আনুমানিক ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লা থেকে নিখোঁজ দুই কিশোরী কক্সবাজারে উদ্ধার
পরবর্তী নিবন্ধঅসুস্থ ও অসহায় ২২ ব্যক্তি পেলেন জেলা প্রশাসনের আর্থিক অনুদান