বোয়ালখালীতে অবৈধ বালুর সেলিং সেন্টারে মোবাইল কোর্ট, ৭ দিনের কারাদণ্ড

| বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখীলের গুইলতাখালী ব্রিজ এলাকায় অবৈধ বালুর সেলিং সেন্টারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ দুপুর ৩টায় পরিচালিত অভিযানে ফরিদ মিয়া নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধন), ২০২৩-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, কালভার্টের এক কিলোমিটারের মধ্যে বালুর সেলিং সেন্টার স্থাপন এবং সরকারি রাস্তার নিরাপত্তা খুঁটি উপড়ে ফেলার ঘটনায় তাকে এ সাজা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

পূর্ববর্তী নিবন্ধমায়ের শেষকৃত্যে অংশ নিয়ে আবেগাপ্লুত চিন্ময় কৃষ্ণ দাস