নগরীর জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের মিলনায়তনে আজ শুক্রবার সন্ধ্যা ৬.৩০টায় অডিটরিয়ামে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করবে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। বোধনের বর্ণিল এই আয়োজনে বোধন সদস্যদের অংশগ্রহণে পরিবেশিত হবে শ্রুতি নাটক–মায়ার খেলা, একক আবৃত্তি পরিবেশনা করবেন বরেণ্য আবৃত্তিশিল্পী পারভেজ চৌধুরী। এছাড়াও থাকছে শিশু বিভাগের পরিবেশনা। আয়োজনে সংস্কৃতিপ্রেমীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।










