বোধনের মায়ার খেলা মঞ্চস্থ

| শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের মিলনায়তনে বোধনের আয়োজনে গত ৩০ সেপ্টেম্বর ২য় বারের মতো মঞ্চায়িত হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিনাট্য মায়ার খেলা’র শ্রুতিরূপ প্রযোজনা। আবৃত্তিশিল্পী শিমুল নন্দীর প্রাক–কথনের মাধ্যমে পরিবেশনা শুরু হয়। আবৃত্তিশিল্পী মাইনুল আজম চৌধুরীর সম্পাদনা ও নির্দেশনায় কথক এবং নাটকের বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেন–সুতপা মজুমদার, মোহাম্মদ তাহসিন, দীপা দাশ, সন্দীপন সেন একা, মোহিনী সংগীতা সিংহ, অজয় ত্রিপুরা, অনির্বাণ বনিক সৃজন, গৌরী নাথ, অর্চি দত্ত তিলোত্তমা, ফজিলাতুন নেছা শাওন, সাবরীনা নবী, তনুশ্রী আচার্য্য, তুষ্টি দাশ, শাওন প্রিয়া চৌধুরী, লাভলী আক্তার নিশাত, প্রিয়ন্তী বড়ুয়া, অঙ্কিতা বড়ুয়া, রুমকী চৌধুরী, রোজী দাশ, নীহারিকা বড়ুয়া, অর্পিতা বড়ুয়া, ইতু মজুমদার, শারমিন আক্তার, প্রিমা পাল পূজা, সায়ন্তী পাল। নৃত্যে অংশগ্রহণ করেন–সুমী মল্লিক, অমিত দাশ, রমিতা ভৌমিক। তালবাদ্য সঙ্গত করেন– ঝিল মজুমদার, আলোক প্রক্ষেপণ করেন রিপন বড়ুয়া ও আরজু সেন শ্লোক। শেষে অতিথি নৃত্যশিল্পী অমিত দাশ এবং রমিতা ভৌমিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সার্বিক তত্ত্বাবধান করেন বোধনের সাংগঠনিক সম্পাদক তৈয়বা জহির আরশি। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বোধন সভাপতি অ্যাড. নারায়ণ প্রসাদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলিয়ঁস ফঁসেজে চলচ্চিত্র প্রদর্শনী ৭ অক্টোবর
পরবর্তী নিবন্ধভারতের দাবি করা মৃত সেনাকে জীবিত হাজির করল পাক সেনাবাহিনী