বেইজ বিলিয়ার্ডসে এইট বল পুল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা গত ২৪ অগাস্ট রাতে সম্পন্ন হয়। প্রায় তিন ঘণ্টা ব্যাপি এই খেলায় চ্যাম্পিয়নশিপ অর্জন করেন রিয়াদ বিন আলম চৌধুরী এবং রানার্স আপ হন নুর মোহাম্মদ। সেমিফাইনালিস্ট ছিলেন তারিক খলিল নাজমী এবং জুবায়েদ সিদ্দিকি মুন। খেলাটি দেখতে বেইজ বিলিয়ার্ডসের সকল খেলোয়াড় এবং বহু ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন।











