বিসিবি পরিচালক ইসরাফিল খসরুর সঙ্গে আকোয়া নেতৃবৃন্দের মতবিনিময়

| শনিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোডের্র (বিসিবি) পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরুর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আগ্রাবাদ সিডিএ রেসিডেন্সিয়াল এরিয়া ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (আকোয়া) নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নগরীর মেহেদিবাগস্থ ইসরাফিল খসরুল বাসায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় আকোয়া নেতৃবৃন্দ ইসরাফিল খসরুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসঙ্গে আকোয়ার গত ছয় মাসের কর্মকাণ্ড, বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়। আকোয়া নেতৃবৃন্দ বৈঠকে সংগঠনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন। এ সময় ইসরাফিল খসরু আকোয়ার গত ছয় মাসের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি আকোয়ার বিভিন্ন উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে সংগঠনটির কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে উপস্থিত ছিলেন আকোয়ার প্রধান উপদেষ্টা রওশন আরা চৌধুরী, সভাপতি এস মোস্তফা আলম সরকার গুড্ডু, সাধারণ সম্পাদক খন্দকার বেলায়েত হোসেন, প্রথম সহসভাপতি ও সিডিএর বোর্ড মেম্বার স্থপতি ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. জিয়া হায়দার চৌধুরী তুহিন, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল সর্দার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম লং মার্চকে স্বাগত জানিয়ে র‌্যালি
পরবর্তী নিবন্ধবিশ্ব সুন্নী আন্দোলন বোয়ালখালী উপজেলার শোভাযাত্রা ও সমাবেশ