বিশ্বের সমস্ত নবী–রাসূল, সাহাবা, আউলিয়ায়ে কেরামের স্মরণে শাহসূফী সৈয়দ মুজিবুর রহমান শাহ মাইজভাণ্ডারী প্রতিষ্ঠিত ৩১তম ওরসেকুল সম্মেলন গত শুক্রবার সম্পন্ন হয়েছে। ফটিকছড়ির রোসাংগিরী ইউনিয়নের আজিমনগর স্কুল ময়দানে আয়োজিত ওরসেকুল সম্মেলনে সভাপতিত্ব করেন সৈয়দ শাহে এমরান মাইজভাণ্ডারী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। তিনি বলেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর আদর্শ ধারণ এবং মহান আউলিয়ায়ে কেরামদের নির্দেশিত পথ অনুসরণ করলে শান্তি অবধারিত। সম্মেলনের উদ্বোধন করেন রোসাংগীরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব আল সালেহীন। প্রধান বক্তা ছিলেন ইসলামী স্কলার ও গবেষক আল্লামা ড. সাইফুল আজম বাবর আল আজহারী এবং মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী। ধর্মীয় বক্তা ছিলেন হযরত মাওলানা সৈয়দ বশিরুল আলম, হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ এনামুল হক, হযরত মাওলানা সিরাজুল মোস্তফা নূরী, হযরত মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন নূরী ও হযরত মাওলানা মোঃ ইয়াকুব আলী। সৈয়দ সাঈদ ইমাম সিদ্দিকী লিটনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মোঃ সেলিম জাবেদ, শরিফ উদ্দিন সিদ্দিকী মাইজভাণ্ডারী, সৈয়দ রেজাউল হাসান ও শফিকুর রহমান মেম্বার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাসান মুরাদ মাইজভাণ্ডারী, আশরাফ উদ্দিন নোমান সোহেল মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ মনিরুল ইসলাম ডালিম মাইজভাণ্ডারী, সৈয়দ মোহাম্মদ ইমরান উদ্দিন, সৈয়দ জালাল উদ্দিন রুমি, সৈয়দ সালাউদ্দিন আহমেদ রিয়াদ, আশরাফ আলী বাবু মেম্বার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













