ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য দেশ–বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতাবিরোধী শক্তি। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থেকে কাজ করতে হবে।
১৬ জুন পৌরসভা কার্যালয়ে নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগের সাথে মতিবিনিময়কালে তিনি এ কথা বলেন। নাজিরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি হোসেন শহীদ জাফর আলম ও সেক্রেটারি এস এম হারেছ মিয়ার নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. সোলেমান, শফিউল আজম, শহীদুল আজম দুলাল, প্রিয় রঞ্জন, ড. রফিক, মো. হোসেন. নুর হোসেন, জাহেদ বাবুল, মো. এনাম, মো. ইয়াছিন, আব্দুল লতিফ, হাসমত উল্লাহ, মো. শাহাবুদ্দিন, ইউসুফ কোম্পানি, মো. রাশেদ, মো. আসলাম, জাফর উল্লাহ, মো. শাহাজাহান প্রমুখ।














