বিল কালেকশনে ন্যাশনাল ব্যাংক-চট্টগ্রাম ওয়াসার চুক্তি স্বাক্ষর

| মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

ন্যাশনাল ব্যাংক পিএলসি ও চট্টগ্রাম ওয়াসার মধ্যে সম্প্রতি বিল কালেকশনের একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তিপত্র অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পক্ষে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শারমিন আক্তার, বাণিজ্যিক ব্যবস্থাপক সাজিয়া পারভীন ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আল মেহেদী শওকত আজম এবং ন্যাশনাল ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তৌহিদুল করিম, চকবাজার শাখার ব্যবস্থাপক মোঃ আবুল হাছান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিষপান করার পর বড় ভাইয়ের কাছে মাফ চাইলেন পারভেজ, অবশেষে মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-কক্সবাজার রুটে যাত্রীসেবা উন্নয়নে স্মারকলিপি প্রদান