বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে হাই প্রোফাইল ব্যক্তিদের

| বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

বর্তমানে দেশের সব ইমিগ্রেশন পোস্টে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। তবে প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিবর্গ যেমন– সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, মিডিয়াকর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) কামরুল হাসান বিষয়টি জানিয়েছেন। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধআইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সাথে কাজ করছে অন্য বাহিনী
পরবর্তী নিবন্ধরাষ্ট্রের সম্পদ ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান হেফাজতে ইসলামের