লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট : লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট ও কাশেম নূর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে রাউজান উপজেলার কদলপুর গ্রামে প্রায় ১,০০০ হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি আয়োজিত এ কর্মসূচি ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন ডা. শারমিন সুলতানা মুনমুনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন জিএলটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন জাহানারা বেগম, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন পারভীন মাহমুদ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন হোমায়রা কবির চৌধুরী। সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি লায়ন মির্জা মোহাম্মদ ইলিয়াছ। উপস্থিত ছিলেন লায়ন নাদিরা রহমান, মোহাম্মদ সেলিম, লিও মো. তাহিম উদ্দিন নিহাদ, লিও কায়েস আহমেদ ও লিও মিশকাতুল ইসলাম শিহাব প্রমুখ। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে ক্লাব নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

আনোয়ারায় রহমান ফাউন্ডেশন : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ৬ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বারখাইন ইউনিয়নের ঝিওরী শাহজাহান চেয়ারম্যান বাড়িতে রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম.রহমান চৌধুরী বুলবুলের ব্যক্তিগত অনুদানে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.রহমান চৌধুরী বুলবুল বলেন, বিগত ২০১২ সালে রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠা লগ্ন থেকে এ সংগঠনের মাধ্যমে এলাকায় সামাজিক ও মানবিক কার্যক্রম চালু রয়েছে। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার বিভিন্ন গ্রামের হত দরিদ্র ৬ শতাধিক নারী পুরুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাসজুড়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করবো।এ সময় উপস্থিত ছিলেন ইয়াসীন হীরা, রহমান মোস্তফা রহমান চৌধুরী, শেখ আব্দুল্লাহ, ইসতিয়াক, জিহান, রিয়াদ, মিনহাজ, সানি, ইমতিয়াজ, নিহান প্রমুখ।

চুরাশিয়ান বন্ধু আড্ডা : চুরাশিয়ান বন্ধু আড্ডা–চট্টগ্রামের উদ্যোগে নগরীর জেল রোডস্থ আনসার ক্যাম্প অপরাজেয় বাংলাদেশের আদ্রিতা শেল্টার হোমে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গতকাল সোমবার প্রতিবন্ধী, অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শুকনো ইফতার তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চুরাশিয়ান বন্ধু আড্ডা চট্টগ্রাম গ্রুপের এডমিন ও গ্রুপের ম্যানেজমেন্ট কমিটির সদস্য আবু মোহাম্মদ মিনার, দেওয়ান আখতার হোসেন, আব্দুর রব মোমিন, মোহাম্মদ মহসিনুল করিম, মোহাম্মদ হাবিব উল্লাহ, ইঞ্জিনিয়ার শহিদ ও মঞ্জুর বাবু প্রিন্স। ইফতারসামগ্রী বিতরণ কর্মসূচির অন্যতম উদ্যোক্তা দেওয়ান আখতার হোসেন বলেন, চুরাশিয়ানদের এ সেবামূলক কার্যক্রম পুরো রমজান জুড়ে অব্যাহত থাকবে।

নবীন মেলা : নবীন মেলার উদ্যোগে গতকাল সোমবার নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মেলার সাধারণ সম্পাদক সুবীর কুমার নাথ, যুগ্ন সম্পাদক হারুন রশীদ, সহ সভাপতি নাছির উদ্দীন, লুৎফুননেছা ও স্থায়ী কমিটির সদস্য এ এন এম শফিউল আজিম মন্টি, কানু রাম দে। মোট ৭০টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বৃহত্তর ঢাকা সমিতি, চট্টগ্রাম : অক্সিজেন শীতল ঝর্ণা আবাসিক এলাকায় বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে আশ্রয়কৃতদের ইফতার সামগ্রী প্রদান করেন সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসেন পিলু ও সমাজসেবা সম্পাদক রওশন আরা চৌধুরী এবং দপ্তর সম্পাদক দিলীপ কুমার সূর প্রমুখ। বেওয়ারিশ মানবসেবা ও বৃদ্ধাশ্রম কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা গোলামুর রহমান রব্বানী পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃদ্ধাশ্রমের বৃদ্ধা মা–বাবাদের জন্য ইফতার সামগ্রী প্রদান করায় বৃহত্তর ঢাকা সমিতি চট্টগ্রামকে ধন্যবাদ জানান এবং আগামীতে এ সেবা অব্যাহত রাখার অনুরোধ করেন।

উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা: উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ছাত্রদের মাঝে গতকাল সোমবার ঈদ উপহার বিতরণ হয়। প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের কোষাধ্যক্ষ এম মকসুদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদারের সঞ্চালনায় ফটিকছড়ি রোসাংগীরি ইউনিয়নের আজিমনগরস্থ আবাসিক ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মোহাম্মদ আমিন উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন কার্যনির্বাহী সদস্য সৈয়দ মোরশেদুল আমিন, কার্য নির্বাহী সদস্য জালাল উদ্দিন, সদস্য ইঞ্জিনিয়ার রিয়াদ মোর্শেদ, অধ্যক্ষ আবুল কাশেম, উপাধ্যক্ষ মাওলানা মুঈনুদ্দীন। প্রধান অতিথি বলেন, ঈদ মানেই শুধু নতুন পোশাক নয়, ঈদ মানে আনন্দ ভাগাভাগি করা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যে ঈদের প্রকৃত আনন্দ নিহীত। এতে উপস্থিত ছিলেন শাফায়াত হোসেন, মুজিবুল হক, হাফেজ ইরফান, হাফেজ মহিউদ্দীন, হাফেজ আবু হানিফ, শিক্ষক রবিউল হোসেন প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন হাফেজ ইসলাম সামির।
শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল কালাম। কর্মসূচিতে দুইশতাধিক এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি










