বিভিন্ন জেলায় বজ্রপাতে ১১ জনের প্রাণহানি

এদের মধ্যে আম কুড়াতে গিয়ে মারা যান ৪ জন

| শুক্রবার , ৫ জুন, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এদের চারজন নিজ নিজ বাড়ির সংলগ্ন আমবাগানে বজ্রপাতে নিহত হয়েছেন। ঝড়বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে তারা বজ্রাঘাতের শিকার হন। পঞ্চগড়, নাটোর ও ময়মনসিংহে মারা গেছে অপর পাঁচজন। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব পরিবেশ দিবস আজ
পরবর্তী নিবন্ধকেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে চট্টগ্রাম থেকে স্থান পেলেন দুইজন