বিভাগীয় পর্যায়ে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট আজ শুরু

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬–২৭ কর্ণফুলী জোনের খেলা আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। বিভাগীয় পর্যায়ের এই খেলায় ‘এ’ গ্রুপে অংশ নিচ্ছে ফেনী, নোয়াখালি, খাগড়াছড়ি এবং রাঙামাটি। সকাল ৮.৪৫টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), চট্টগ্রাম মো. শরীফ উদ্দিন। সদস্য সচিব, অ্যাডহক কমিটি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাউন্সিলর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সদস্য, বয়স ভিত্তিক টুর্নামেন্ট কমিটি, বিসিবি তাউছ মো. বেনী আমিন চৌধুরী। উদ্বোধনী দিনে সকাল ৯টায় টুর্নামেন্টের ৮ দলের ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ফেনী–রাঙ্গামাটির মোকাবেলা করবে। উল্লেখ্য টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের খেলা আগামী ২৫ নভেম্বর থেকে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শুরু হবে।

এদিন উদ্বোধনী খেলায় অংশ নেবে চট্টগ্রাম এবং বান্দরবান। ‘বি’ গ্রুপের খেলায় অংশ নেবে চট্টগ্রাম, লহ্মীপুর, কক্সবাজার, বান্দরবান।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসক হিসেবে রোগীদের প্রতি আন্তরিক হতে হবে
পরবর্তী নিবন্ধরেকর্ড রান গড়েও নিউজিল্যান্ডকে হারাতে পারল না ভারত