বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের বিদায় অনুষ্ঠান

| সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে বিবিএ ও এমবিএ প্রোগ্রামের ছাত্র-ছাত্রীদের বিদায় অনুষ্ঠান ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে গতকাল রোববার বিজিসি বিদ্যানগরস্থ বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড.এ.এফ.এম আওরঙ্গজেব, বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর আ.ন.ম. ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার। বক্তব্য রাখেন এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক কামাল উদ্দীন, সহকারী অধ্যাপক ধীমান বড়ুয়া, বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন এমবিএ প্রোগ্রামের ইমরান আহমদ তামীম ও বিবিএ প্রোগ্রামের শাহরিয়ার ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বলেন, ৪র্থ শিল্প বিপ্ববের মাধ্যমে প্রতিযাগিতাময় এই বিশ্বে আপনাকে যে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নিজেকে তৈরী করতে হবে। বাংলাদেশ আজ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হচ্ছে। বিশ্বায়নের এই যুগে বাংলাদেশকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারের পাশাপাশি আমাদের নিজেদেরও এই বিষয়ে সরকারকে সহযোগিতা করতে হবে। আজকের গ্র্যাজুয়েটরা একটি চাকরির পিছনে না ঘুরে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে তৈরী করতে হবে। বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কর্মক্ষেত্রে ভালো করবে এই আশাবাদ ব্যক্ত করছি।
প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ডিগ্রী অর্জন করে একটি চাকরি করে জীবন ধারণ করবে এই রকম মন মানসিকতা পরিহার করে এই প্রতিযোগিতাময় বিশ্বে নিজেকে একজন সৃজনশীল ও দক্ষ উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করে মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে তা মনে প্রাণে ধারণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাটাব চট্টগ্রাম শাখার কার্যকরী কমিটির নির্বাচন
পরবর্তী নিবন্ধমেঘাচ্ছন্ন আকাশ দিনভর দেখা মেলেনি সূর্যের