চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি)’র ফ্যাশন ডিজাইন (এফডি) ও ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি (এফডিটি) ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীরা স্পিনিং কারখানা ইউনিটেক্স স্পিনিং মিল পরিদর্শন করেছে। গত বুধবার সীতাকুণ্ডে অবস্থিত বৃহৎ স্পিনিং কারখানাটি পরিদর্শন করেন তারা। এ সময় বিইউএফটি শিক্ষার্থীরা তাদের একডেমিক কার্যক্রমের অংশ হিসেবে টেক্সটাইল শিল্পের নানাবিধ উৎপাদন কৌশল, ইন্সপেকশন কৌশল, মেশিনারি প্রযুক্তিসহ সার্বিক কর্ম প্রক্রিয়া অবলোকন করেন।
একইসঙ্গে তারা বিভিন্ন মেশিনারিজের কার্য–পদ্ধতি সম্পর্কে সরাসরি ধারণা গ্রহণ করেন। এতে করে শিল্পের বাস্তবতা, শিল্পের নানাবিধ প্রয়োজনের সাথে চলমান জ্ঞানার্জনের সমন্বয় ও প্রয়োগিক কর্মকৌশলসমূহ শিক্ষার্থীরা সরেজমিনে অবহিত হওয়ার সুযোগ লাভ করেছে।
কারখানা পরিদর্শন কার্যক্রম তত্ত্বাবধান করেন সিবিইউএফটি’র লেকচারার সাব্বির আহমেদ। কারখানার আমন্ত্রণে সিবিইউএফটি’র ডিন মশিউর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ইউনিটেক্স স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমেদ সিবিইউএফটির শিক্ষার্থীদের স্বাগত ও ধন্যবাদ জানিয়ে এ ধরনের একাডেমিয়া–ইন্ডাস্ট্রি সংযোগ ও সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












