নগরের কোতোয়ালী থানায় সড়ক পরিবহন আইনে দায়ের হওয়া একটি হত্যা মামলার পলাতক আসামি মো. বেলাল (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব–৭। মো. বেলাল নগরের চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার আজিজিয়া মাদ্রাসা সড়কের জাফরের ছেলে।
র্যাব–৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, কোতোয়ালী থানায় দায়ের করা সড়ক পরিবহন আইনে হত্যা মামলার পলাতক আসামি মো. বেলাল নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে গত রোববার বিকেলে বায়েজিদ বোস্তামী এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বেলাল কোতোয়ালী থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালী থানার কাছে হস্তান্তর করা হয়েছে।












