রাঙামাটিতে আটক ২১

জুয়া, কিশোর গ্যাং ও মাদকসেবী

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডেভিল, জুয়াড়ি, কিশোর গ্যাং সদস্য ও মাদকসেবীসহ মোট ২১ জনকে আটক করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোতোয়ালী থানার ওসি মো. জসীম উদ্দীন বলেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাল এক্সপ্রেসের যাত্রী ব্যাগে ২০ হাজার ইয়াবা, অভিযুক্ত আটক
পরবর্তী নিবন্ধবায়েজিদে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার