বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্ট পরিচালিত বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স–মাস্টার্স) মাদ্রাসায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মিত ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স–মাস্টার্স) মাদ্রাসা নীতি–নৈতিকতা সম্পন্ন আদর্শ জাতি গঠনে অনন্য ভূমিকা রাখছে। দ্বীনি ও আধুনিক বিজ্ঞান মনস্ক শিক্ষার মাঝে সমন্বয় সাধন করে গতানুগতিক মাদ্রাসা শিক্ষাকে অধিকতর যুগোপযোগী করার সুমহান লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এই মাদ্রাসা প্রতিষ্ঠা ছিল তাঁর অন্যন্য সৃষ্টি।
১৭ অক্টোবর বিকেল তিনটায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স–মাস্টার্স) মাদ্রাসার সভাপতি আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মাজিআ)। বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স–মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ তানভীর ইসলাম, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টের জেনারেল সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, সাবেক কাউন্সিলর নিয়াজ খান। বক্তব্য রাখেন আনজুমনে ইত্তেহাদের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও মাদ্রাসা গভর্নিং বডির সদস্য কাজী মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ ট্রাস্টের কোষাধ্যক্ষ মোহাম্মদ হারুন শেঠ, উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা খালেদ সাইফুল্লাহ, সরকারি অধ্যাপক জামাল উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, মাওলানা সিরাজুল হক নদভী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










