বারখাইন ইউনিয়নে ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় টানাবর্ষণ ও পাহাড়ি ঢলে পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত উপজেলার বারখাইন ইউনিয়নের ১ হাজার পরিবারের মাঝে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকানের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। গতকাল রবিবারসহ ইউনিয়নের ৯ ওয়ার্ডের ক্ষতিগ্রস্তদের মাঝে এসব ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এ ব্যাপারে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান বলেন, বারখাইন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে আমি ব্যক্তিগতভাবে শুকনো খাবার সামগ্রী পৌঁছে দিয়েছে। ইনশাআল্লাহ আগামীতেও যেকোনো দুর্যোগে আমি এলাকাবাসীর পাশে থাকবো।

পূর্ববর্তী নিবন্ধইতিহাসের রেকর্ড বৃষ্টিতেও চট্টগ্রামে দ্রুত পানি নেমেছে
পরবর্তী নিবন্ধকারবালা ইসলামকে পুনর্জীবিত করার অনন্য মহাকাব্য