বাবুল ধর

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহসমাজ কল্যাণ সম্পাদক রূপন ধরের বড় ভাই বাবুল ধর (৫৫) হ্নদরোগে আক্রান্ত হয়ে গত ১৫ নভেম্বর সকালে পরলোকগমন করেন। তিনি স্ত্রী,১পুত্র, এক কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে যান। তাঁর মৃত্যুতে পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, জেলা সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, নিবাস দাশ সাগর,বিপুল দত্ত,অলক মহাজন, বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, অধ্যাপক শিপুল দে, অধ্যাপক বাবুল দেব শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। পারিবারিক মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরীর নিমতলা থেকে ৯ হাজার ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধস্লিপার বাসের নীতিমালা প্রণয়নে নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় : হাই কোর্ট