বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাজুস ফটিকছড়ি উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার ধরের সভাপতিত্বে ও সহ–সভাপতি সুমন কুমার বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র মো. ইসমাইল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদ কর্মকর্তা প্রমতোষ ভৌমিক, এরশাদুল হক, আবু নাছের, প্রিয়রঞ্জন ভট্টাচার্য, খোকন কান্তি ধর, কিশোর কুমার দে (আকাশ), প্রভাত বণিক, প্রভাস দে, অপু ধর, অমর কান্তি দে, সুকুমার ধর নান্টু, সজীব দে, কৃষ্ণ বণিক, সঞ্জয় ধর, রাজ ধর (জয়), প্রদীপ রায়, জনি বণিক, বিবিরহাটের সুভাষ বণিক, রতন বণিক, মিলন বণিক, বেনু ধর, কাজল বণিক, সঞ্চয় ধর, অভি ধর, সুমন বণিক বাসু, যীশু গুপ্ত, সানি ধর, যীশু পাল, অজয় দেবনাথ, বাপন কান্তি বণিক, বাবু বণিক, রনি বণিক, রাজন চক্রবর্তী, নানুপুর থেকে রানা ধর প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। বিজ্ঞপ্তি।













