৫০ হাজার ইয়াবাসহ আশিকুল ইসলাম নামে (৩০) এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। গতকাল মঙ্গল বাকলিয়ায় শাহ আমানত সেতু এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আশিক খুলনা জেলা পুলিশে কর্মরত রয়েছেন।
পুলিশ জানান, বাকলিয়া থানা পুলিশ শাহ আমানত সেতুর বশিরুজ্জামান চত্বর এলাকায় একটি বাসে তল্লাশি চালালে আশিকুল ইসলামের ব্যাগে ইয়াবা পাওয়া যায়। বাকলিয়া থানার ওসি মো. সোলায়মান গণমাধ্যমকে বলেন, ৫০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।














