নগরীর মাঝিরঘাট–বাংলাবাজার এলাকায় রেলওয়ের পরিত্যক্ত বগিতে গতকাল বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাবাজারে রেলের একটি বগিতে ৫টা ৪৭ মিনিটে আগুন লাগার খবর আসে। বন্দর স্টেশনের একটি এবং আগ্রাবাদ স্টেশনের দুইটি অগ্নিনির্বাপণকারী গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পৌনে সাতটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানানো হবে।












