বাংলাদেশ যুব কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগরের অভিষেক

| শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৮:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, আল্লাহ বলেনতোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদের স্মরণ রাখবো। যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের সাথে থাকেন। আমি আপনাদের ধৈর্য্য ধরার অনুরোধ করছি। কল্যাণ পার্টি ধৈর্য ধারণ করেছে তাই আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। পরিশ্রম করে জীবন দিতে পারবেন। কল্যাণ পার্টির নেতাকর্মীদের পরিশ্রম করতে হবে। তবে এই কাজের পরিমাণ নির্ভর করবে আমরা কতটা ভালো করতে চাই তার ওপর। আমরা যদি একটা প্রতিষ্ঠান শুরু করতে চাই সে ক্ষেত্রে বাড়তি পরিশ্রম করতে হবে।

গতকাল শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ যুব কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে অভিষেক ও পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ যুব কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকিব, চট্টগ্রাম মহানগর সভাপতি সাজিদ ইসলাম ইকবাল, সেক্রেটারী এড. মামুন জোয়ার্দার। স্বাগত বক্তব্য রাখেন রাব্বি চৌধুরী ও মোহাম্মদ মুসলিম সিকদার প্রমুখ। পরে মুহাম্মদ ওমর ফারুককে বাংলাদেশ যুব কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি ও মাহবুবুল আলমকে সাধারণ সম্পাদক করে ৩২ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধমীরসরাই কেন্দ্রীয় কালিবাড়িতে বিনামূল্যে চিকিৎসাসেবা