নগরীতে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত

| শনিবার , ২২ জুলাই, ২০২৩ at ৮:৪২ পূর্বাহ্ণ

শোহাদায়ে কারবালা ও হযরত গাউছুল আজম (রা.) স্মরণে গতকাল শুক্রবার মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ১২২নং ব্যাটারি গলি শাখার উদ্যোগে ব্যাটারি গলি বাজারের সম্মুখে এক এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়। আখতার খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ শওকত ইমরান, মোহাম্মদ তসলিম উদ্দিন লিটু, মুহাম্মদ মাইনউদ্দিন চৌধুরী মিন্টু, মুহাম্মদ শহিদুল্লাহ, মুহাম্মদ মইনউদ্দিন, মুহাম্মদ মামুনুর রশিদ, মুহাম্মদ ইব্রাহিম জাবেদ, মুহাম্মদ আবদুল করিম, মুহাম্মদ মুহিত পারভেজ টিটু, মুহাম্মদ জসিম পাটোয়ারি, কামাল উদ্দিন আহমদ, মুহাম্মদ কাজী তারেক প্রমুখ।

মাহফিলে বক্তারা বলেন, কারবালার ঘটনা থেকে প্রমাণিত হয়েছে ইসলামের প্রকৃত সত্য ও ন্যায়ের পথে সর্বদা অবিচল থাকলে ষড়যন্ত্রকারীদের সকল অপচেষ্টা নস্যাৎ হয়ে যাবে এবং দুষ্টচক্রের আসল রূপ ও চরিত্র জনসমক্ষে অবশ্যই উম্মোচিত হবে। মাহফিল পরিচালনা করেন মুহাম্মদ রায়হান উদ্দিন ও মুহাম্মদ নাজিম উদ্দিন।

পরিশেষে দেশজাতির উন্নতিঅগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদকিয়াম শেষে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইদ্রিস বি. কমের স্মরণসভা আজ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ যুব কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগরের অভিষেক