বাঁশবাড়ীয়া ফেরি ঘাটে চিংড়ি পোনা ধরার বেহুন্দি জাল জব্দ

সীতাকুণ্ড উপকূলের ৯ স্পটে শতাধিক জাল

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে চিংড়ি পোনা ধরার ৩টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছে মৎস অধিদপ্তর। উপজেলা মৎস্য অফিসার মো. মোতাছিম বিল্লাহ বলেন, আমরা বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাঁশবাড়ীয়া ফেরি ঘাটে অভিযান পরিচালনা করেছি। ঘাটে অবৈধ চিংড়ি পোনা ধরার ৩টি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ অভিযান চলবে। সমুদ্রে উপকূলে যারা রেণু নিধনে নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, শিকারীরা নিজেরাই মাছের ক্ষেত্রটি ধ্বংস করছে। জানা যায়, সীতাকুণ্ডের সমুদ্র উপকূলে সন্দ্বীপ চ্যানেলে চিংড়ি পোনা আহরণের মহোৎসব চলছে। সমুদ্র থেকে রেণু পোনা আহরণের সরকারের নিষেধাজ্ঞা থাকলেও বছরের পর বছর রেণু শিকার করে যাচ্ছে কিছু লোক।

উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর থেকে শুরু করে ভাটিয়ারী, কুমিরা, বাঁশবাড়িয়া উপকূলীয় এলাকা জুড়ে প্রতিদিন অন্তত শতাধিক ছোট ছিদ্রের বেহুন্দি জাল দিয়ে রেণুপোনা শিকার করা হচ্ছে। বেহুন্দি জাল ব্যবহারের ফলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা এবং ডিমসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণি ধ্বংস হয়ে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধগন্ডামারায় বন্যাদুর্গত পরিবারের জন্য নতুন ঘর
পরবর্তী নিবন্ধচবির শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উপহার দিচ্ছে ৬টি নতুন বাস