বাঁশখালী সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মো. সোলেমানের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা গত বৃহস্পতিবার কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়। শিক্ষক পরিষদের উদ্যোগে কলেজের অধ্যাপক এসএম আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ জমির উদদীন চৌধুরী, মাস্টার নজির আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, পশ্চিম বাশঁখালী উপকূলীয় ডিগ্রি কলেজর অধ্যক্ষ মোহাম্মদ জাকের হোসেন, সহকারি অধ্যাপক সঞ্জীব কুমার সেন, এনামুল হক জামালী প্রমুখ।
কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক নেওয়াজ মো. হীরুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যক্ষ কাজী মো. সোলেমান দীর্ঘ কর্মজীবনে তাঁর নিষ্ঠা, দায়িত্বশীলতা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মময় জীবনের অভিজ্ঞতা ও অবদান সরকারি আলাওল কলেজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।











