বাঁশখালীর খানখানাবাদে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই

| বুধবার , ৪ নভেম্বর, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

বাঁশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২–এর আওতায় খানখানাবাদ ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। গতকাল মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী খানখানাবাদ মডেল মাঠে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। খানখানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদাদেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বিশেষ অতিথি ছিলেন আবদুস সবুর চৌধুরী, জাহেদুল হক জাহেদ, আকতার ফারুক, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, রেজাউল করিম রেজা, মোহাম্মদ ইউসুফ চৌধুরী, হেফাজ উদ্দীন চৌধুরী, মুজিব পারভেজ, মো. জাফর ইকবাল, বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক মোহাম্মদ এরশাদ, ক্রীড়া শিক্ষক মাহাবুবুল আলম, ক্রীড়া শিক্ষক আব্দুর রশিদ, ক্রীড়া শিক্ষক রুবেল কুমার দে প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএপিএলে সাকিবের পর দল পেলেন নাহিদ রানাও
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ম্যাক্সওয়েল