বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ at ৯:৫৫ পূর্বাহ্ণ

বাঁশখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত সোমবার অনুষ্ঠিত হয়। কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনাল খেলায় পূর্ব বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০ গোলে বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে রত্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মু. আবদুল হামিদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসান আল মামুন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে নতুন কুঁড়ি ক্রিকেটে চ্যাম্পিয়ন লংগদু ও কাউখালী
পরবর্তী নিবন্ধবিসিবি নির্বাচন : মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ১৬ মে