বহদ্দারহাটে আজ নগর জামায়াতের বিক্ষোভ সমাবেশ

| শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৭:৩২ পূর্বাহ্ণ

জুলাইয়ের গণহত্যাসহ সকল খুনের বিচার, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় নগরীর বহদ্দারহাট মোড়ে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি ৩২ ব্যাচের নবনির্বাচিত কমিটির অভিষেক আজ
পরবর্তী নিবন্ধমোহাম্মদ শওকত আলী