মেঘলা দিনে প্রাণের বিণে সুর বাজেনা তালে,
গোমড়া মুখে ধরার বুকে বৃষ্টিধারা ঢালে।
সুয্যি মামা রোদের জামা অমনি রাখে খুলে,
গর্জে মেঘে ছোটেও বেগে রাগেও থাকে ফুলে!
ডাকলে দেয়া কদম কেয়া অবাক সেজে ওঠে,
বৃক্ষ পাড়া দেয়ও সাড়া সতেজতাও ফোটে।
গরম ঘুচে ক্লান্তি মুছে স্বস্তি আনে প্রাণে,
বৃষ্টি মেয়ে আসলে ধেয়ে যায়ও হেঁটে বানে।
ডোবার জলে ব্যাঙের দলে সুখের গানে মাতে,
মাছ উজানে যায়ও বানে খুশিতে বেশ তাতে।









