বরমায় ছাত্র শিবিরের সমর্থক শিক্ষা বৈঠক

| শনিবার , ১৪ জুন, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

ইসলামী ছাত্রশিবির–বরমা ইউনিয়ন শাখার এক সমর্থক শিক্ষা বৈঠক গত ১০ জুন মঙ্গলবার স্থানীয় ইসলামিয়া দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবির–চন্দনাইশ শহর সাংগঠনিক থানা শাখার সভাপতি গোলাম কিবরিয়া। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলার সেক্রেটারি ডি এম আসহাব উদ্দিন। কোরআনে হাকিম থেকে দরস পেশ করেন অধ্যাপক আমিরুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির কুতুব উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ফরিদ উদ্দিন কাউছার, প্রধান শিক্ষক মাহফুজ আলম, মুজিবুর রহমান ও বরমা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ আতহার হোসেন। বৈঠকে শিক্ষার্থীদের জীবন ও চরিত্র গঠন, বৈষয়িক যোগ্যতা ও শিক্ষা ক্ষেত্রে সাফল্য অর্জন, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা, রাষ্ট্র ও বিশ্বের উন্নয়নে নিজেদের অবদান রাখা এবং সর্বোপরি আল্লাহর দ্বীন কায়েমের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও, অভিভাবকদের জরিমানা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার সরগম সঙ্গীত একাডেমির সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান