বন্ধু মহল মানবিক সংগঠনের আর্থিক নগদ সহায়তা প্রদান

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রামস্থ কাপাসঘোলা চকবাজার ‘বন্ধু মহল মানবতার সেবায় আমরা’ সংগঠনের নেতৃবৃন্দের সরাসরি পরিদর্শন শেষে সংগঠনের সভাপতি সাইফুল উদ্দিন সুমনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেখক ও মানবাধিকারকর্মী কামরুল ইসলাম।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হেলাল উদ্দিন, প্রতিষ্ঠাতা উপদেষ্ঠা মোহাম্মদ তারেকুল ইসলাম বিপু, মোহাম্মদ ফিরোজ চৌধুরী, উপদেষ্টা মোহাম্মদ মনিরুজ্জামান মো. মিজানুর রহমানসহ অনেকে বিশেষ অতিথি হিসাবে এ সময় উপস্থিত ছিলেন। এই সময় ঐ এলাকার এক অসহায় বৃদ্ধ নারীর হাতে তার জরাজীর্ণ আবাসস্থল মেরামতে সংগঠনের পক্ষে নগদ অর্থ তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুম’আর খুতবা
পরবর্তী নিবন্ধরাউজানের মোহাম্মদপুরে অগ্নিকাণ্ডে পুড়েছে বসতঘর