চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মো. সোহায়েলের সাথে উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগ ও জেলার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। গত ১৬ জুলাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক ও চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, এসোসিয়েশন, চট্টগ্রাম জেলার সভাপতি ও আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) শহীদুল আলম, সদস্য (এডমিন প্ল্যানিং) হাবিবুর রহমান, সচিব ওমর ফারুক, ছাত্রনেতা বোরহান উদ্দিন গিফারী প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার সংগঠনগুলোকে শক্তিশালী করতে সরকার উপজেলা পরিষদ গঠন করেছে। এলাকার উন্নয়ন সঠিকভাবে বাস্তবায়নে উপজেলা চেয়ারম্যানদের ভূমিকা অপরিসীম। প্রেস বিজ্ঞপ্তি।













