বন্দরটিলায় লরি চাপায় বাইক আরোহীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ জুলাই, ২০২৬ at ৪:৪৪ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেডের বন্দর টিলা এলাকায় কন্টেনার লরির চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার নাম মো. মেহেদি হাসান (২৫)। তিনি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বড় বাদুর এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে থাকতেন নগরীর সিঅ্যান্ডবি এলাকায়। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বন্দর টিলার বানৌজা ঈসা খাঁ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইপিজেড থানার ওসি মো. আতিকুর রহমান জানান, লরিটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় হাসানের পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসুধা সদনে যুবকের ঝুলন্ত লাশ
পরবর্তী নিবন্ধবাহরাইনে ভিসা বন্ধের ৮ বছর