বনফুল দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে শোভানিয়া, হাটহাজারীর জয়

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৯:০২ পূর্বাহ্ণ

বনফুল সিজেকেএস–সিডিএফএ দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে গতকাল শনিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় মাদারবাড়ি শোভানিয়া ক্লাব ২–০ গোলে পাইরেট্‌স অব চিটাগাংকে পরাজিত করে। দিনের দ্বিতীয় খেলায় হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা ১–০ গোলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গ্রীনকে পরাজিত করে। আজ দুপুর ১২.৩০টায় আগ্রাবাদ কমরেড ক্লাব বনাম মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাব এবং বিকাল ২.৩০টায় আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ বনাম সাউথ এন্ড ক্লাব পরস্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বজল আহাম্মদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধমাহির বেবি বাম্পের ছবি প্রকাশ