বদিউল আলম

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ২৫ জুলাই, ২০২৬ at ৯:৪১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা হাজীপাড়া ইমামবাড়ী নিবাসী মো. বদিউল আলম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে অসুস্থতার কারণে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, নাতিনাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজ শেষে পোমরা হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পেশাগত জীবনে তিনি কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) সাবেক হিসাবরক্ষক ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে কৃষকের গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুন
পরবর্তী নিবন্ধকাজী নওয়াব ফারুক