বঙ্গবন্ধুর আহ্বান মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছে

কোয়ান্টামের অনুষ্ঠানে ডা. মাহফুজুর রহমান

| বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

কোয়ান্টামের মুক্ত আলোচনায় বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেছেন, বঙ্গবন্ধুকে সামনে রেখে দেশের আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে শহরে গ্রামে সর্বস্তরের মানুষ স্বাধীনতা চেয়েছে এবং মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে নিজেদের সর্বস্ব দিয়ে। প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও এদেশের মানুষ রাজাকার ও পাকিস্তানিদের কাছে মুক্তিযোদ্ধাদের নাম, পরিচয় ও অবস্থান জানায়নি। পরিণতিতে অনেক সাধারণ পরিবারের মানুষ সপরিবারে নিহত হয়েছে। স্বাধীনতা ঘোষণা বিষয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। তিনি আরো বলেন, কোয়ান্টাম তরুণদের মনোবল বৃদ্ধি ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে চমৎকার ভূমিকা রাখছে। তিনি গত ৪ সেপ্টেম্বর কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের মুক্ত আলোচনায় অতিথি আলোচক হিসেবে এসব কথা বলেন। কোয়ান্টাম আর্ডেন্টিয়ার আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় সমাপনী বক্তব্য দেন, কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কোঅর্ডিনেশন এস এম সাজ্জাদ হোসেন ও ফাউন্ডেশনের দায়িত্বশীল প্রিন্সিপাল আলমগীর চৌধুরী। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ ও নুরুল হুদা মাস্টারসহ কোয়ান্টাম পরিবারের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাছে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতে ঝলসে গেলো কিশোর
পরবর্তী নিবন্ধকালীপুরে দুই শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি