কালীপুরে দুই শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কালীপুরের দুই শিক্ষা প্রতিষ্ঠান কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয় ও পালেগ্রাম হাকিম মিয়া শাহ্‌ (রহঃ) সিনিয়র আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কোকদন্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ প্রসাদ সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অ্যাড. ..ম শাহাদত আলম। বিকালে পালেগ্রাম হাকিম মিয়া শাহ্‌ (রহঃ) সিনিয়র আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাঁশখালী উপজেলার নির্বাহী অফিসার জেসমিন আক্তার। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মৌলানা জসিম উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. ..ম শাহাদত আলম। এছাড়াও অনুষ্ঠানে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকশিক্ষিকা, ছাত্রছাত্রী ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতের গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর আহ্বান মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছে
পরবর্তী নিবন্ধকলাউজানে বন্যায় গৃহহীন মানুষের মাঝে ঢেউটিন বিতরণ