বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন ৯ এপ্রিল : ইসি সচিব

| বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৪:১৪ পূর্বাহ্ণ

বগুড়া৬ ও শেরপুর৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং করার সময় তিনি একথা বলেন। খবর বাসসের।

ইসি সচিব বলেন, গত ১২ ফেব্রুয়ারি আমরা ২৯৯টা আসনের নির্বাচনে ভোট গ্রহণ করেছিলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা১৭ আসনটি রেখে বগুড়া৬ আসনটা ছেড়ে দিয়েছেন, এছাড়া শেরপুর৩ আসনে একজন বৈধ প্রার্থী ইন্তেকাল করার কারণে এই আসনে নির্বাচন বাতিল করা হয়। তিনি বলেন, এখন কমিশন এই দুটো আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল করবে। এদিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। তবে, উল্লিখিত দুই আসনে পোস্টাল ভোট থাকলেও ভোটার সংখ্যা কম হওয়ায় শুধুমাত্র শেরপুর৩ আসনে গণভোট হবে না জানান তিনি।

ইসি সচিব জানান, এই দুই আসনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ২ মার্চ, ৫ মার্চ মনোনয়নপত্র যাচাইবাছাই। ৬ মার্চ থেকে শুরু করে আপিল চলবে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ। এই আসনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য ১৪ মার্চ ও প্রতীক বরাদ্দের জন্য ১৫ মার্চ ধার্য করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধরুগ্ন ও বন্ধ শিল্প কারখানা খোলার উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ