চট্টগ্রামের প্রথম ও একমাত্র প্রিমিয়াম সুইটস এন্ড বেকার্স ‘ফ্লেভারস’ নগরীর মিমি সুপার মার্কেটের সামনে মুন্নী প্লাজার নিচ তলায় প্রবর্তক শো–রুমের যাত্রা শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে শো–রুম উদ্বোধন করেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ফ্লেভারসের পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন আলাউদ্দিন আল হাশেম, মাহবুবুল কবীর খান শান্তনু, আবদল্লাহ আল মাহমুদ, মো. শাহেদুল আলম, মোস্তফা ইকবাল জোবায়ের। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম আদর ও মো. এনামুল হক।
শো–রুমের যাত্রার সার্বিক বিষয় নিয়ে ওয়াহিদ মালেক বলেন, আর অন্য দশটা খাবারের চেয়ে ‘ফ্লেভারস’ এর রয়েছে নিজস্বতা এবং স্বাদের ভিন্নতা। যে কারণে ভোজন রসিকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ফ্লেভারস। সবচেয়ে বড় কথা তারা চট্টগ্রামের সর্বত্র গ্রাহকসেবা সুনিশ্চিত করছে। আশা করি ফ্লেভারস’র প্রবর্তকের এই শো–রুম খুব অল্প সময়ের মধ্যে ভোক্তাদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। প্রেস বিজ্ঞপ্তি।












