দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী ৬ থেকে ৮ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। উভয় দলই ১৩ জন খেলোয়াড় নিয়ে খেলার বিষয়ে সম্মত হওয়ায় ম্যাচটি ‘ফার্স্ট–ক্লাস’ বা প্রথম শ্রেণির মর্যাদা পাবে না। ১৩ আগস্ট থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট। প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ : ক্যাম্পবেল কেলাওয়ে, ক্যাম্পবেল থম্পসন, কোরি রোকেচলি, হ্যানো জ্যাকবস, জেইক ডোরান, জার্সিস ওয়াদিয়া, জশ ফিলিপ, কার্টিস প্যাটারসন, স্যাম কনস্টাস, টিগ উইলি, টম মেনজিস, টম রজার্স, জেভিয়ার ক্রোন, নোয়া ম্যাকফ্যাডিয়েন।












