চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসবকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফিলোসোফি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার চট্টগ্রামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, বরেণ্য সঙ্গীতশিল্পী আবদুল মান্নান রানা। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আছলাম মোরশেদ। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মনসুর উদ্দিন আহমেদ।
সভায় বক্তারা বলেন, ষাট বছর কেবল একটি প্রতিষ্ঠানের বয়সের হিসাব নয়; এ যেন অগণিত স্বপ্ন, স্মৃতি আর সাফল্যের এক সুদীর্ঘ যাত্রা। এই ঐতিহাসিক মাইলফলককে স্মরণীয় করে রাখতে প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় রূপ দিতে উৎসবের বিভিন্ন কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। সভায় হীরকজয়ন্তী উৎসবের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে দেশ–বিদেশ থেকে উৎসবে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সুবিধা–অসুবিধা জানতে এবং উৎসবের আয়োজনকে সফল করে তুলতে চবি কর্তৃপক্ষকে আর্থিক অনুদান প্রদানসহ সার্বিক সহযোগিতার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অংশগ্রহণ করেন সহ–সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈনুদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল চৌধুরী, অর্থ সম্পাদক সাইফুদ্দিন শাহীন, লালন কান্তি দাশ, নুরুল হাদি চৌধুরী, মুহাম্মদ আমির হোসাইন মানু, মোহাম্মদ জয়েন উদ্দীন বাবু, অ্যাডভোকেট মোহাম্মদ শাহাদাত হোসেন, সাকিয়া সুলতানা সাকি, ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম চৌধুরী, প্রফেসর নিলুফার আকতার, মোহাম্মদ ওয়াহীদুল আলম, আমির উদ্দিন ও নাসরীন ইসলাম দায়িত্ব পেয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে আছেন মোঃ হাসীবুদ্দীন হায়দার, মনোজিত কুমার ধর, প্রফেসর মোঃ সাইফুদ্দীন চৌধুরী, মোঃ আনোয়ারুল করিম মজুমদার, যীশু প্রসাদ চৌধুরী, অ্যাডভোকেট মোসতাক আহমদ, ফজলুল কাদের চৌধুরী, মোঃ জসিম উদ্দিন ও সাখাওয়াত হোসেন আদর। সভা শেষে নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে উৎসবকে সফল ও প্রাণবন্ত করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।










