ফরাসি ওপেনের নতুন চ্যাম্পিয়ন আন্দ্রিভা

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৭ জুন, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

দাপুটে জয়ে ফরাসি ওপেনের শিরোপা জিতলেন রুশ টিনএজার মিরা আন্দ্রিভা। নারী এককের ফাইনালে গতকাল শনিবার ৬, ২ গেমে জিতেছেন ১৯ বছর বয়সী আন্দ্রিভা। প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই শিরোপা জিতলেন অষ্টম বাছাই এই তারকা। কোয়ালিফায়ার খেলে একের পর এক চমক দেখিয়ে ফাইনালে আসা মায়া খয়ালিনস্কা এবার দাঁড়াতেই পারেননি। উন্মুক্ত যুগে প্রথম কোয়ালিফায়ার হিসেবে ফরাসি ওপেনের ফাইনালে ওঠেন র‌্যাঙ্কিংয়ের ১১৪ নম্বরের খয়ালিনস্কা। ম্যাচের শুরুতে ছিল লড়াই জমে ওঠার ইঙ্গিত। প্রথম সেটে একপর্যায়ে ছিল ৩৩ সমতা। কিন্তু এরপর আর পাত্তা পাননি পোল্যান্ডের ২৪ বছর বয়সী খয়ালিনস্কা। দ্বিতীয় সেটে তো ৫০ গেমে এগিয়ে যান আন্দ্রিভা।

খাদের কিনারা থেকে দুই গেম জিতে খয়ালিনস্কা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও লাভ হয়নি। ১৯ বছর ৩৯ দিন বয়সে এই সাফল্য পেলেন আন্দ্রিভা। ২০২০ সালে ইগা শিয়াওতেকের পর, প্রথম টিনএজার হিসেবে ফরাসি ওপেনের নারী এককে শিরোপা জিতলেন তিনি। এছাড়া ১৯৯২ সালে ১৮ বছর বয়সে মনিকা সেলেসের টানা তৃতীয় শিরোপা জয়ের পর, আন্দ্রিভাই এখানে সর্বকনিষ্ঠ নারী চ্যাম্পিয়ন।

পূর্ববর্তী নিবন্ধপিএসএলের পর এবার গ্লোবাল সুপার লিগে ইমন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রীতি ফুটবল ম্যাচে প্রবাসী একাদশ জয়ী