প্রেস ক্লাব বার্ষিক ক্রীড়া ক্যারম অনূর্ধ্ব-৫০ এককে সুবল চ্যাম্পিয়ন

| বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৮:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রেস ক্লাব– সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার ক্যারম অনূর্ধ্ব পঞ্চাশ এককে চ্যাম্পিয়ন হয়েছেন সুবল বড়ুয়া এবং রানার আপ হন সাইদুল ইসলাম। ব্রিজে নির্মল চন্দ্র দাশ–জালাল উদ্দিন আহমদ চৌধুরী জুটি ফারুক ইকবাল–কলিম সরওয়ার জুটিকে পরাজিত করে দ্বিতীয় সেমিফাইনালে উন্নীত হন।

এদিকে ক্যারম অনূর্ধ্ব পঞ্চাশ দ্বৈতে নজরুল ইসলাম–নুরউদ্দিন মিলন জুটি এবং রুবেল খান–মোহাম্মদ মহিউদ্দিন জুটি প্রতিপক্ষকে হারিয়ে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলকে ট্র্যাকশ্যুট প্রদান
পরবর্তী নিবন্ধবিসিআইসিকে হারিয়ে প্রথম জয় বাকলিয়ার